আধুনিক-যুগ কথাসাহিত্য সাহিত্য টীকা সাহিত্য-টীকা-আধুনিক

আরণ্যক 1939, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

আরণ্যক 1939 : বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের সংক্ষিপ্ত টীকাধর্মী পরিচিতি লিপিবদ্ধ হলো।

আরণ্যক 1939 (১৩৫৪ ব.), বিভূতিভূষণ বন্দোপাধ্যায়


উপন্যাস। নিসর্গপ্রধান উপন্যাস।

বিষয়-কাহিনি

  • সত্যচরণ নামে সুশিক্ষিত এক ভদ্রসন্তান স্কুল মাস্টারের চাকরী হারিয়ে কলকাতায় আসে। পরে সে জঙ্গলমহলের ভূমিহীন চাষি শ্রেণি ও বিভিন্ন পেশার মানুষদের মধ্যে জমি বিলি ব্যবস্থার জন্যে ম্যানেজার নিযুক্ত হয়ে চলে যায় সেখানে। গাছপালা শোভিত অরণ্য প্রকৃতির জগৎ যে ক্রমশ ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে—সেই দুঃখের আত্মকথন শোনা যায় সত্যচরণের কাছে।  
আরো পড়ুন--  সমাচার চন্দ্রিকা 1822

আরণ্যকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য

  • অরণ্য প্রকৃতি-নির্ভর কাহিনি,
  • আরণ্যক চরিত্রের উপস্থিতি,
  • নিসর্গ প্রকৃতির রূপসৌন্দর্য,
  • লোকদেবতা এবং নানা ভাবকল্পনার মেলবন্ধন, আঙ্গিকগত বিচিত্রতা।

বিশেষত্ব

  • প্রাকৃতিক পটভূমিকায় বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে সত্যচরণের উপলব্ধি এই উপন্যাসের বিষয়বস্তু। ‘পথের পাঁচালী’র পর প্রকৃতির অমোঘ রহস্যের বর্ণনায় ‘আরণ্যকে’র ভূমিকা যথেষ্ট। অরণ্য প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরঙ্গ যোগাযোগের ফলে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হয়েছে ‘আরণ্যক’ উপন্যাসে। 
  • ব্যক্তি বিভূতিভূষণ-এর দেখা অরণ্য প্রকৃতি ও অরণ্য-জীবনের চিত্র এই উপন্যাসের চিত্রিত হয়েছে। ভানুমতী, কুন্তী, মঞ্চী প্রভৃতি চরিত্র খুব জীবন্ত রূপে প্রকাশিত হয়েছে।  
  • এই উপন্যাসের শিশুর কৌতুহল যেমন আছে তেমনি আছে যুবক বৃদ্ধের কল্পনার বিষয়। উপন্যাসের  মূল রস হলো রূপকথার রস। 
  • ‘আরণ্যক’ উপন্যাসটি ভ্রমণকাহিনি, দিনপঞ্জি বা ডায়েরি এবং উপন্যাস—এই সংরূপ নিয়ে সমালোচক মহলে নানা অভিমত উপস্থিত হয়। যদিও লেখক ভূমিকায় লিখেছেন— “ইহা ভ্রমণবৃত্তান্ত বা ডায়েরি নহে, উপন্যাস।”
  • ‘আরণ্যকে’র বিমুগ্ধ নিষ্ক্রিয় দর্শক সত্যাচরণের জীবনে আরণ্যপ্রকৃতির সঙ্গে যুক্ত হয়েছে মানুষ। 
  • আরণ্যকের কথক সত্যাচরণ, ‘পথের পাঁচালী’র অপু আর  তাদের সৃষ্টিকর্তা বিভূতিভূষণ ভিন্নরূপে একই সত্তার প্রকাশ। বিভূতিভূষণ-এর প্রকৃতি প্রেম, নিসর্গমুখীনতা ‘আরণ্যকে’ প্রকাশ পেয়েছে। 
আরো পড়ুন--  প্রাকৃতপৈঙ্গল

অশনি সংকেত টীকা

Similar Posts

  • সাহিত্য-টীকা-প্রাচীন · সূচনা

    গাথাসপ্তশতী

    গাথাসপ্তশতী   মহাকবি হাল এই গ্রন্থটির রচয়িতা। এই ‘হাল’ দক্ষিণ ভারতের সাতবাহন বংশের নরপতি হাল, না শালবাহন নামে কোন রাজা এর রচয়িতা, সে সম্পর্কে পণ্ডিত মহলে সন্দেহ বর্তমান। রচয়িতার নাম-পরিচয়ের সমস্যার জন্য গ্রন্থটির রচনাকালও সঠিকভাবে নির্ণীত হয় নি। তবে ‘কবীন্দ্রবচনসমুচ্চয়’,  ‘সদূক্তিকর্ণামৃত’, ‘সুভাষিতাবলী’ প্রভৃতি গ্রন্থের বহু শ্লোকের মধ্যে হালের এই কাব্যটির প্রভাব লক্ষ করা যায়, বিশেষতঃ রাধার…

  • অন্যান্য-বৈষ্ণবসাহিত্য · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    ভক্তিরসামৃতসিন্ধু, শ্রীরূপ গোস্বামী

    ভক্তিরসামৃতসিন্ধু   শ্রীচৈতন্যের স্নেহধন্য শ্রীরূপ গোস্বামী (হুসেন শাহের কর্মচারী দবীর খাস)-র বৈষ্ণব রসশাস্ত্র সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ হল ‘ভক্তিরসামৃতসিন্ধু’। এই গ্রন্থ প্রমাণ করে, শ্রীরূপ ছিলেন একজন বিশিষ্ট কবি ও রসশাস্ত্রের বোদ্ধা। তাঁর এই গ্রন্থের দ্বারা বৈষ্ণব সমাজ তো বটেই, সেইসঙ্গে সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব পদকর্তারা প্রভাবিত হয়েছিলেন। জীব গোস্বামী এই গ্রন্থের টীকা রচনা করে নাম দেন ‘দুর্গমসঙ্গমণি’।…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সম্বাদ প্রভাকর 1831

    সম্বাদ প্রভাকর ১৮৩১             সম্পাদক, প্রকাশকাল/আবির্ভাব :  সাপ্তাহিক ‘সম্বাদ প্রভাকর’ ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ খ্রিস্টাব্দের ২৮শে জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। ১৮৫৩ খ্রিস্টাব্দে ‘সম্বাদ প্রভাকরে’র মাসিক সংস্করণ প্রকাশিত হয়। শেষ পর্যন্ত ‘সম্বাদ প্রভাকর’ সাপ্তাহিক, মাসিক এবং দৈনিক প্রকাশিত হতে থাকে।   পরিচিতি:  ‘সম্বাদ প্রভাকর’ সপ্তাহে তিনবার প্রকাশিত হয়। এই পত্রিকা প্রথম…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সমাচার চন্দ্রিকা 1822

    সমাচার চন্দ্রিকা ১৮২২   প্রকাশকাল/আবির্ভাব রামমোহনের হিন্দুধর্ম ও সমাজ সম্বন্ধে অতিশয় আধুনিক ও প্রগতিশীল মতের সঙ্গে কিছু রক্ষণশীল স্বভাব ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তাল মিলিয়ে চলতে না পারার ফলে দু’জনের মতভেদ হয়ে গেল। রামমোহনের সঙ্গ এবং ‘সম্বাদ কৌমুদী’র সংস্পর্শ ত্যাগ করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২২ সালে ‘সমাচার চন্দ্রিকা নামে সুপ্রসিদ্ধ পত্রিকা বার করেন।  আরো পড়ুন–  কল্লোল পত্রিকা 1923সম্পাদক/পরিচিতি ‘সমাচার…

  • গদ্যের-বিকাশ

    বাংলা সাহিত্যে রামমোহন রায় 1774-1833 খ্রি.

    ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’, ‘ভারতপথিক’ ইত্যাদি অভিধায় ভূষিত হয়ে থাকেন রাজা রামমোহন রায়। ভারত ইতিহাসের নবজাগরণ পর্বের শুকতারা রামমোহন রায়ের ঐতিহাসিক গুরুত্ব বাংলা সাহিত্যের সঙ্গেও সংপৃক্ত হয়ে গেছে। বাংলা সাহিত্যে তাঁর কৃতিত্ব কতখানি সেই বিষয়ক ক্ষুদ্র একটি আলোচনা। বাংলা সাহিত্যে রামমোহন রায় 1774-1833 খ্রি. পাণ্ডিত্য, ব্যক্তিত্ব এবং কর্মক্ষমতার সার্থক সমন্বয় হয়েছে রামমোহনের চরিত্রে। সংস্কৃত, ফারসি, ইংরেজি, উর্দু ও বাংলা…

  • গদ্যের-বিকাশ · সাহিত্য-টীকা-আধুনিক

    রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937

    রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937 : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ (১৯৩৭) প্রবন্ধগ্রন্থটি তাঁর রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার এক পরিণত দলিল। আপনি প্রবন্ধটির ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষাপট অত্যন্ত নির্ভুলভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937 : ইতিহাসের সন্ধিক্ষণে এক আধুনিক দর্শন ## গ্রন্থ পরিচয় ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘কালান্তর’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্যায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ।…