অগ্নিবীণা 1922, কাজী নজরুল ইসলাম 

অগ্নিবীণা 1922 : অগ্নিবীণা কাব্য সম্বন্ধে সাহিত্যিক টীকা সংক্ষেপে আলোচিত হলো।

অগ্নিবীণা 1922 খ্রি., কাজী নজরুল ইসলাম 


  • কাজী নজরুল ইসলামে প্রথম কাব্যগ্রন্থ হল ‘অগ্নিবীণা’। 
  • বিংশ শতকের প্রথম দুই দশকে ভারতবর্ষে নতুন জীবন, নতুন সম্ভাবনার অভিব্যক্তি ও দেশাত্মবোধ এই কাব্যগ্রন্থের কবিতাগুলিতে প্রকাশিত। ‘অগ্নিবীণা’ কাজী নজরুলের প্রথম ও প্রধান কাব্যগ্রন্থ।
আরো পড়ুন--  আরণ্যক 1939, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

কাব্য সম্বন্ধে

  • গ্রন্থটিতে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হলো—প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত ইল্‌ আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম। এছাড়া একটি উৎসর্গ কবিতাও সংযুক্ত ছিল। 
  • বিপ্লবে বিশ্বাসী কাজী নজরুল গ্রন্থটি উৎসর্গ করেন বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা বারীন্দ্রকুমার ঘোষকে। স্বাভাবিকভাবেই কবির অন্তঃকরণে যে বিপ্লবী সত্তা জাগরুক ছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছে আলোচ্য কাব্যের কবিতাগুলিতে। 
  • কবি নজরুল ‘অগ্নিবীণা’ গ্রন্থটির নাম রেখেছিলেন রবীন্দ্রনাথের গানের একটি চরণের অনুপ্রেরণায়। যথা— ‘অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে’।
আরো পড়ুন--  অশ্রুকণা ১৮৮৭ খ্রি

গুরুত্বপূর্ণ দিক

  • ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে তাঁর এই কাব্য জনপ্রিয়তা লাভ করেন।
  • অসহযোগ ও খিলাফৎ আন্দোলন সম্বন্ধে তাঁর মনোভাব এই কাব্যে প্রত্যক্ষ করা যায়।
  • কাব্যগ্রন্থটির দ্বারা কবি ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা সঞ্চার করতে চেয়েছেন। কাব্যটির ভাষা শাণিত, বেগবান,সহজ,সরল ও বিষয়োপযোগী। 

error: সংরক্ষিত !!
Scroll to Top