আধুনিক-যুগ কথাসাহিত্য সাহিত্য টীকা সাহিত্য-টীকা-আধুনিক

ইছামতী 1950, উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ইছামতী 1950 : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত অতি পরিচিত একটি উপন্যাস হলো ইছামতী। প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস।

ইছামতি 1950 (১৯৫০ খ্রি:), উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 


বিভূতিভূষণ  বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য একটি মহাকাব্যিক উপন্যাস।

 বিশেষ দিক

  • প্রকৃতি প্রেম, জীবনের প্রতি অনুরাগ আর গভীর ঈশ্বরপ্রেম – এই তিন মূল উপাদানের সমন্বয়ে সৃষ্টি হয়েছে উপন্যাসটি। এছাড়া সুন্দরী ইছামতির কূলে সুন্দরে আসুন্দারে মিশ্রিত যে ঘটমান জীবননাট্য তা-ই চিত্রিত হয়েছে উপন্যাসটিতে। 
  • বিংশ শতকের প্রথমার্ধের ইছামতি নদী শাসিত গ্রাম বাংলার এক সার্থক চিত্র উপন্যাসে লিপিবদ্ধ। 
  • বিভূতিভূষণ খেলাৎ ঘোষ জমিদারি-ভুক্ত কমলা কুন্ডুর কলিয়াতে ঠান্ডা জলে স্নান করার সময় ইছামতির তীরে তো আর মানুষদের নিয়ে উপন্যাস লেখেন, নাম দেন ‘ইছামতি ’। 
  • কবি স্বয়ং জানিয়েছেন যে, ইছামতি ও সন্নিহিত গ্রামপ্রকৃতি তার প্রেরণাদাএী।
  • উপন্যাসের সূচনায় লেখক সাধারণ মানুষের সুখ দুঃখের অলিখিত ইতিহাস লিখেছেন। সেই ইতিহাস রাজরাজড়াদের বিজয় কাহিনী নয়, তা জাতীয় ইতিহাস,  মূক জনগণের ইতিহাস। 
  • উপন্যাসের নায়ক ভবানী বাড়ুয্যের ঈশ্বর বিশ্বাস ও প্রকৃতি মুগ্ধতার উৎস স্বয়ং লেখক। 
  • মধ্যবিত্ত চরিত্র চিত্রনে বিভূতিভূষণের নৈপুণ্য স্বীকার্য। কারণ সে নৈপূণ্য সমধিক প্রকাশিত বিষয়ী মানুষের চিত্রাঙ্কনে নয়, ঈশ্বরব্যাকুল সরল প্রকৃতি মুগ্ধ মানুষের চিত্রাঙ্কণে। 
  • ‘পথের পাঁচালী’র প্রকৃতি প্রেম থেকে ‘ইছামতী’র অধ্যাত্ম প্রেম – এই সুদীর্ঘ পথ বিভূতিভূষণ অতিক্রম করেছেন বহু ঘটনার সাক্ষী হয়ে। যেমন – পরিব্রাজক থেকে গৃহী হয়েছে ভবানী, তিলু-বিলু-নীর – তিন বোনকে বিবাহ করে ভবানী সংসারী হয়েছে ইত্যাদি। 
  • বিভূতিভূষণ এক অধ্যাত্ম বিশ্বাসী আদর্শবাদী শিল্পী, যিনি প্রকৃতি মুগ্ধতায় এবং গ্রাম জীবন ও পারিবারিক জীবনের সারল্য বিশ্বাস করেন – ‘ইছামতি’ সে বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত। 
আরো পড়ুন--  অশ্রুকণা ১৮৮৭ খ্রি

Similar Posts

  • ইসলামী বাংলা সাহিত্য · মধ্যযুগ · সাহিত্য টীকা · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    ইউসুফ জোলেখা কাব্য, শাহ মুহম্মদ সগীর

    ইউসুফ জোলেখা কাব্য : মধ্যযুগের ইসালামী সাহিত্যের প্রণয়োপাখ্যান হিসেবে ‘ইউসুফ জোলেখা’ কাব্যটির আবেদন কোনো অংশে কম নয়। ইউসুফ জোলেখা কাব্য, শাহ মুহম্মদ সগীর রোমান্টিক প্রণয়ন মূলক কাহিনী কাব্য।  নায়ক ইউসুফ ও নায়িকা জোলেখার প্রণয় কাহিনী হল কাব্যের উপজীব্য বিষয়। এছাড়া ইউসুফকে লাভ করার জন্য প্রেমিকা জোলেখার আজীবন প্রয়াসের ইতিহাস ও কাহিনীতে বর্ণিত। কাব্যটিতে সুফী তত্ত্বের প্রভাব থাকলেও দুই…

  • আধুনিক-যুগ · গদ্যের-সূচনা

    বাংলা সাহিত্যের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজ-এর গুরুত্ব

    গভর্নর লর্ড ওয়েলেসলি ১৮০০ সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুললেন, তখন থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হল বলা যায়। বাংলা সাহিত্যের প্রসারে এই কলেজের অবদান অনস্বীকার্য। ফোর্ট উইলিয়াম কলেজ রাষ্ট্রশাসন পরিচালনের জন্য ইংরেজ সিভিলিয়ানদের ঔপনিবেশিক ভারতের ভাষা শিক্ষা করা একান্তভাবেই প্রয়োজন। কোম্পানি এই উদ্দেশ্যে কলকাতায় একটি কলেজ স্থাপন করলো ১৮০০ সালে। কোম্পানির উদ্দেশ্যের মধ্য রাষ্ট্রশাসন ব্যবস্থা…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সবুজ পত্র 1914

    সবুজ পত্র ১৯১৪   আবির্ভাব ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ভ্রমণ শেষে রবীন্দ্রনাথের আশাবাদী-কল্যাণবাদী মন যুদ্ধের মধ্যেই প্রত্যাশা করেছিলেন শুভ প্রভাতের সম্ভাবনা। যুদ্ধ তাঁর কাছে জড়তা ও অশুভ অন্ধকার থেকে মুক্তির বার্তা নিয়ে এসেছিল। রবীন্দ্রনাথ ইউরোপ-আমেরিকা ভ্রমণপর্বে ‘গীতাগুলি’র (১৯১০ খ্রিঃ) বাণী ও ভারতীয় অধ্যাত্মবাদের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই রবীন্দ্রনাথ তাঁর ‘সাধনা’ প্রকাশের মতোই প্রমথ…

  • সাহিত্য-টীকা-প্রাচীন · সূচনা

    প্রাকৃতপৈঙ্গল

    প্রাকৃতপৈঙ্গল প্রাকৃতপৈঙ্গল কী? ভাব, বিষয়বস্তু ও ভাষা-কৌশলের দিক থেকে এই গ্রন্থটি বাঙালী জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। গ্রন্থটি শৌরসেনী প্রাকৃত ও অপভ্রংশে লেখা হয়। বিভিন্ন কবি-রচিত শ্লোকের সঙ্কলন। সংকলকের নাম, পিঙ্গল। ইনি ‘পিঙ্গল ছন্দসূত্র‘ গ্রন্থাকার নন। পণ্ডিতজনের অনুমান, ১৪শ শতাব্দীতে কাশীধামে ‘প্রাকৃতপৈঙ্গল’ সঙ্কলিত হয়। এই গ্রন্থেও রাধা ও গােপালীলার উল্লেখ আছে, আছে বিভিন্ন দেবদেবীর…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    ভারতী পত্রিকা 1877

    ভারতী পত্রিকা ১৮৭৭   আবির্ভাব ১৮৭৭ সালের জুলাই মাসে (১২৮৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসে) ‘ভারতী’ পত্রিকার প্রথম আবির্ভাব। পরিচিতি এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তবে এই ‘ভারতী’ পত্রিকা প্রকাশের পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা মূলত ছিল ঠাকুরবাড়ির পত্রিকা। প্রায় অর্ধশত বৎসর এই পত্রিকা চালু ছিল। ১৩৩৩ বঙ্গাব্দের কার্তিক…

  • সাহিত্য-টীকা-আধুনিক · কাব্য কবিতা

    অশ্রুকণা ১৮৮৭ খ্রি

    অশ্রুকণা (১৮৮৭ খ্রিঃ) কবি = গিরীন্দ্রমোহিনী দাসী। প্রকৃতি = কাব্যগ্রন্থ (শোককাব্য)। মূল বিষয় = স্বামী ও পুত্র-কন্যাদের নিয়ে পারিবারিক জীবন এবং সেই মধুর জীবনের চিত্রই আলোচা কাব্যের বিষয়। বিশেষ দিক = ‘অশ্রুকণা’ কাব্যে রয়েছে নিঃসঙ্গতা অনুভব। = আলোচ্য কাব্যের অন্তর্গত কবিতাগুলি নির্বাচন করেন অক্ষয় কুমার বড়াল। = কাব্য-সুষমাবর্জিত কবিতাগুলি আধুনিক পাঠকের হৃদয় স্পর্শ করে। =…