অন্যান্য-বৈষ্ণবসাহিত্য সাহিত্য-টীকা-মধ্যযুগ

ভক্তিরসামৃতসিন্ধু, শ্রীরূপ গোস্বামী

ভক্তিরসামৃতসিন্ধু

 

শ্রীচৈতন্যের স্নেহধন্য শ্রীরূপ গোস্বামী (হুসেন শাহের কর্মচারী দবীর খাস)-র বৈষ্ণব রসশাস্ত্র সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ হল ‘ভক্তিরসামৃতসিন্ধু’। এই গ্রন্থ প্রমাণ করে, শ্রীরূপ ছিলেন একজন বিশিষ্ট কবি ও রসশাস্ত্রের বোদ্ধা। তাঁর এই গ্রন্থের দ্বারা বৈষ্ণব সমাজ তো বটেই, সেইসঙ্গে সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব পদকর্তারা প্রভাবিত হয়েছিলেন। জীব গোস্বামী এই গ্রন্থের টীকা রচনা করে নাম দেন ‘দুর্গমসঙ্গমণি’

ভক্তিরসামৃতসিন্ধু চারটি ভাগে বিভক্ত। প্রত্যেক ভাগে আবার অনেকগুলি লহরী বা উপ-পরিচ্ছেদ আছে। বিভাগগুলি হল – পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর।পূর্ব বিভাগে চারটি লহরী। এই লহরীগুলিতে ‘সামান্য ভক্তি’, ‘সাধন ভক্তি’, ‘ভাব ভক্তি’ ও ‘প্রেমভক্তি’ বর্ণিত। পরের বিভাগগুলিতে ভক্তি রসের স্বরূপ বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়েছে।

আরো পড়ুন--  উজ্জ্বলনীলমণি, শ্রীরূপ গোস্বামী

‘ভক্তিরসামৃতসিন্ধু’-র প্রথম তিন শ্লোকে যথাক্রমে রাধাকান্ত কৃষ্ণের, চৈতন্যের ও গুরু সনাতনের বন্দনা রয়েছে। চৈতন্যবন্দনায় শ্রীরূপ চৈতন্যদেবকে হরির সঙ্গে তুলনা করেছেন।

এই গ্রন্থে শ্রীরূপ দেখিয়েছেন প্রেমভক্তি কেন সর্বশ্রেষ্ঠ ভক্তি। তিনি ভক্তিরসকে সমস্ত স্থায়িভাবের মূলমন্ত্র বলে গ্রহণ করে কৃষ্ণরতিকেই গুরুত্ব দিয়েছেন। তার মতে, ভক্তিরস দু-ধরনের – পাঁচটি মুখ্য ভক্তিরস এবং সাতটি গৌণ ভক্তিরস। মুখ্য ভক্তিসগুলি হল—শান্ত, প্রীতি, অদ্ভুত, বাৎসল্য, মধুর এবং গৌণ ভক্তিসগুলি হল—হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বীভৎস।

এই গ্রন্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল – শ্রীরূপ গোস্বামী বৈষ্ণব ভক্তিকে রস রূপে প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি তাঁর পাণ্ডিত্য, মননশীলতা ও যুক্তিবোধ দিয়ে যেভাবে ভক্তিরসের আলংকারিক ব্যাখ্যা দিয়েছেন তা বিস্ময়কর। ফলে তাঁর এই ব্যাখ্যার উপর গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তিভূমি অনেকটা গড়ে উঠতে পেরেছিল।

আরো পড়ুন--  বারমাস্যা বা বারমাসী

ভক্তিরস একটা শাস্ত্র। রসশাস্ত্র একটা বিজ্ঞান। ষোড়শ শতাব্দীতে শ্রীচৈতন্যদেবের সমসাময়িক রঘুমণি যেমন মিথিলার গৌতমীয় প্রাচীন ন্যায় ভেঙে বাঙালির নব্যন্যায় উদ্ভাবন করেছিলেন তেমনি শ্রীচৈতন্যদেব প্রাচীন রসশাস্ত্রের উপর বাঙালির নূতন রসশাস্ত্র সৃষ্টি করে গেছেন। এই রসসৃষ্টিই ভগবানের সঙ্গে জীবের যত রকম সম্বন্ধ তার মধ্যে শ্রেষ্ঠ। শ্রীচৈতন্য শ্রীরূপকে এই রসশাস্ত্র সম্বন্ধে জানিয়েছিলেন যার উল্লেখ পাই ‘চৈতন্যচরিতামৃত’-এ

পারাবারশূন্য গম্ভীর ভক্তিরসসিন্ধু।

তোমা চাখাইতে তার কহি একবিন্দু।

(মধ্যলীলা, উনিশ পরিচ্ছেদ)

শ্রীরূপ গোস্বামী ‘ভক্তিরসামৃতসিন্ধু’-তে ভক্তিরসের সেই ব্যাখ্যাই দিয়েছেন। প্রভু শ্রীচৈতন্য শ্রীরূপকে এই ভক্তি সম্বন্ধে বলেছিলেন –

শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম।

কৃষ্ণ ভক্তি রস মধ্যে পঞ্চপ্রধান।।

(চৈতন্যচরিতামৃত, মধ্যলীলা, উনিশ পরিচ্ছেদ)

ভক্তিরসের ব্যাখ্যায় শ্রীরূপ গোস্বামীর বিশ্লেষণ বৈষ্ণব সমাজে ও সাহিত্যে স্মরণীয় হয়ে রয়েছে। এই গ্রন্থটির অপরার্ধ হল ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থ।

আরো পড়ুন--  সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচনসমুচ্চয়
 
 
 

Similar Posts

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সম্বাদ কৌমুদী 1821

    সম্বাদ কৌমুদী ১৮২১         প্রকাশকাল/আবির্ভাব :  সমাচার দর্পণে প্রায়ই হিন্দুধর্ম ও সমাজকে অকারণে গালিগালাজ করা হত। এর প্রতিবিধান করবার জন্য ১৮২১ সালের ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকাটি প্রকাশ করে ‘সমাচার দর্পণে’ প্রকাশিত মিশনারীদের হিন্দুধর্মের প্রতি আক্রমণের যথোপযুক্ত জবাব দেন।   সম্পাদক/পরিচিতি :  সম্বাদ কৌমুদীর প্রথম সম্পাদক…

  • পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    কল্লোল পত্রিকা 1923

    কল্লোল পত্রিকা ১৯২৩ 1923 শুরুর কথা বাংলা সাহিত্যের ইতিহাসের পর্যালোচনা করতে গেলে দেখা যায় যে, এক একটি সাময়িক পত্র-পত্রিকা চিন্তা সৃষ্টি ও ভাবনার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে সাহিত্যের ক্রমবিকাশে যথেষ্ট অনুপ্রেরণা দান করেছে। রবীন্দ্রোত্তর আধুনিক যুগ নামে একটি যুগ সাহিত্যের ইতিহাসে সুচিহ্নিত হয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী কালে বাঙালির চিন্তামনন ও সৃষ্টিরাজ্যে একটা আমূল পরিবর্তন…

  • প্রাচীনযুগ · সাহিত্য-টীকা-প্রাচীন

    চর্যাপদের রচনাকাল

    চর্যাপদ বা চর্যাগান কিংবা চর্যাগীতি হলো বাংলা ভাষার আদিতম নিদর্শন। এখন এই পদ বা গানগুলির রচনাকাল নিয়ে নানা ধোঁয়াশা থাকবে তা স্বাভাবিক। এই লেখায় চর্যাপদের রচনাকাল সম্বন্ধে সাধারণ কিছু কথা তুলে ধরা হয়েছে। চর্যাপদের রচনাকাল বা চর্যাগীতির রচনাকাল প্রাচীন বাংলাভাষার অদ্বিতীয় নিদর্শন চর্যাপদ শুধু  ভাষা এবং ধর্মের রহস্যইসূচীভেদ্য নয়, তার রচনাকালও সংশয়ান্বিত। ভাষাতত্ত্বের দুই প্রতিনিধিস্থানীয়…

  • সাহিত্য-টীকা-প্রাচীন · সূচনা

    সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচনসমুচ্চয়

    সুভাষিত রত্নকোষ তুর্কী আক্রমণ-পূর্ব বাংলাদেশে কবিতাকৃতির সর্বোৎকৃষ্ট নিদর্শন হল ‘কবীন্দ্রবচনসমুচ্চয়’ (‘সুভাষিত রত্নকোষ’)। ‘কবীন্দ্রবচনসমুচ্চয়’-এর পুঁথি নেপালে পাওয়া যায়। নেওয়ালি অক্ষরে লিখিত এই খণ্ডিত পুথি সম্পাদনা করে প্রকাশ করেন এফ. ডবলিউ. টমাস ১৯১২ সালে। পুঁথিটির প্রথম দিকের কিছু অংশ নষ্ট হওয়ায় এর প্রকৃত নাম কি ছিল তা জানা যায়নি। টীকার এক জায়গায় ‘কবীন্দ্রবচনসমুচ্চয়’ এই শব্দগুলি আছে বলে…

  • আধুনিক-যুগ · কথাসাহিত্য · সাহিত্য টীকা · সাহিত্য-টীকা-আধুনিক

    আরণ্যক 1939, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

    আরণ্যক 1939 : বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের সংক্ষিপ্ত টীকাধর্মী পরিচিতি লিপিবদ্ধ হলো। আরণ্যক 1939 (১৩৫৪ ব.), বিভূতিভূষণ বন্দোপাধ্যায় উপন্যাস। নিসর্গপ্রধান উপন্যাস। বিষয়-কাহিনি আরণ্যকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশেষত্ব অশনি সংকেত টীকা

  • সাহিত্য-টীকা-মধ্যযুগ · অন্নদামঙ্গল · মঙ্গলকাব্য · সাহিত্য টীকা

    অন্নদামঙ্গল ১৭৫১ খ্রি.

    অন্নদামঙ্গল ১৭৫১ খ্রি. কবি = রায়গুণাকর ভারতচন্দ্র। প্রকৃতি = মঙ্গলকাব্য বিষয়ক গ্রন্থ। বিভাগ = অন্নদামঙ্গলের কাহিনি তিন খণ্ডে বিভক্ত-(১) অন্নদামঙ্গল বা পৌরাণিক লৌকিক অংশ, (খ) অন্নপূর্ণা বা মানসিংহ, (গ) কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। প্রথম খন্ডে হরপার্বতী, ব্যাসদেব, হরিহোড় বা ভবানন্দের সঙ্গে অন্নদার দেবমাহাত্ম্যমূলক কাহিনি। দ্বিতীয় খণ্ডে ভবানন্দ-মানসিংহ এবং প্রতাপাদিত্যের ঐতিহাসিক কাহিনি বর্ণিত হয়েছে এবং তৃতীয় খণ্ডে…