আধুনিক-যুগ পত্র-পত্রিকা সাহিত্য-টীকা-আধুনিক

সোমপ্রকাশ পত্রিকা 1858

সোমপ্রকাশ পত্রিকা ১৮৫৮

 
 
 
সোমপ্রকাশ আবির্ভাব : 
১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ই নভেম্বর এই পত্রিকা সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রথম আত্মপ্রকাশ করে।
 
পরিচিতি : 
দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তারপর মোহনলাল বিদ্যাবাগীশের হাতে সম্পাদনার ভার দেন এবং শেষের দিকে তাঁর পুত্র উপেন্দ্রকুমার “নবপর্যায় সোমপ্রকাশ” সম্পাদনা করতেন। মাঝে কাবুলে ব্রিটিশ নীতির বিরুদ্ধাচরণ করার জন্য প্রায় এক বছর পত্রিকা প্রকাশ বন্ধ ছিল। 
 
উদ্দেশ্য : 
এই পত্রিকা প্রকাশের প্রথম উদ্দেশ্য ছিল ঈশ্বর গুপ্তের মৃত্যুর পর এবং অক্ষয় দত্তের সাংবাদিকতা থেকে অবসর গ্রহণের পর সাংবাদিকসুলভ প্রকাশনার জগৎকে সমৃদ্ধ করা এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল ‘তত্ত্ববোধিনী’ ও ‘বিবিধার্থ সংগ্রহে’র ঐতিহ্যকে আপন মতে ও পথে সমৃদ্ধ করা। 
 
বৈশিষ্ট্যঃ 
(ক) ‘সোমপ্রকাশ’ বাংলা সাহিত্য ও ভাষাকে গৌরবশ্রী দান করেছিল। দ্বারকানাথের সাংবাদিক ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে এই পত্রিকায়। তাঁর ব্যক্তিত্ব এই পত্রিকাকে স্বকীয়তার ঐতিহ্যে মণ্ডিত করেছিল। 
(খ) সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সমাজতত্ত্ব, রাজনীতি প্রভৃতি নানান বিষয় এই পত্রিকার পৃষ্ঠাকে উজ্জ্বল করে তুলেছিল। 
(গ) সোমপ্রকাশ বাংলা সাময়িক পত্রে প্রথম বিশুদ্ধ রাজনীতির সূত্রপাত করে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় এই পত্রিকা জাতীয় কংগ্রেসের পৃষ্ঠপোষকতা করে। 
(ঘ) সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমে পাঠক জানতে পারল বাংলা ভাষায় সব রকমের ভাব প্রকাশ করা যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকাও লিখেছিল—“The Shoma Prakash was first projected by Pandit Iswar Chandra Vidyasagar and we believe the first number was written by him. But he fell sick and made over the paper to Pandit Dwarkanath, under whose able anagement the paper attained the foremost place among the Bengalee newspapers.” 
(ঙ) এই পত্রিকা কৃষকদের চেতনার জাগরণে, নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে, দরিদ্র জনগণের উপর ব্রিটিশ জননীতির প্রতিবাদে ছিল মুক্তকণ্ঠ। এমনকি বিধবাবিবাহ ও স্ত্রীশিক্ষা প্রসারে এই পত্রিকা প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছিল।

Similar Posts

  • সাহিত্য-টীকা-আধুনিক · কথাসাহিত্য

    অশনি সংকেত ১৯৫৯ খ্রি.

    অশনি সংকেত (১৯৫৯ খ্রিঃ) লেখক = বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সংরূপ = উপন্যাস। মূল বিষয় = ১৩৫০-এর মন্বন্তরে শহর থেকে দূরে গ্রামাঞ্চলের মানুষের অবর্ণনীয় দুঃখ, দুর্দশা ও লাঞ্ছনার বাস্তব চিত্র পরিস্ফুটিত হয়েছে। বিশেষ দিক > তেরশ পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় গ্রন্থটি রচিত হলেও লেখকের মৃত্যুর পর ১৯৫৯ খ্রিস্টাব্দে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৩৫০ থেকে ১৩৫২ সাল পর্যন্ত ‘মাতৃভূমি’…

  • পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    কল্লোল পত্রিকা 1923

    কল্লোল পত্রিকা ১৯২৩ 1923 শুরুর কথা বাংলা সাহিত্যের ইতিহাসের পর্যালোচনা করতে গেলে দেখা যায় যে, এক একটি সাময়িক পত্র-পত্রিকা চিন্তা সৃষ্টি ও ভাবনার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে সাহিত্যের ক্রমবিকাশে যথেষ্ট অনুপ্রেরণা দান করেছে। রবীন্দ্রোত্তর আধুনিক যুগ নামে একটি যুগ সাহিত্যের ইতিহাসে সুচিহ্নিত হয়ে আছে। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী কালে বাঙালির চিন্তামনন ও সৃষ্টিরাজ্যে একটা আমূল পরিবর্তন…

  • আধুনিক-যুগ · গদ্যের-সূচনা

    মিশনারীদের প্রচেষ্টায় বাংলা গদ্য

      পোর্তুগীজ মিশন   ইউরোপীয় জাতিগুলির মধ্যে পর্তুগীজদের সঙ্গেই বাংলাদেশের প্রথম সম্পর্ক স্থাপিত হয়। খ্রিস্টধর্ম প্রচার করতে গিয়ে তারা বাংলা ভাষা শিখে বাংলায় বই লেখা প্রয়োজনীয় বলে বোধ করতে লাগলেন। সপ্তদশ শতকেই যে এ জাতীয় গদ্য রচনার আবির্ভাব ঘটেছিল তার পরোক্ষ প্রমাণ আছে। অষ্টাদশ শতাব্দীতে রচিত কিছু বই পাওয়া গিয়েছে।   ১. দোম আন্তোনিও রচিত…

  • আধুনিক-যুগ · কথাসাহিত্য · সাহিত্য টীকা · সাহিত্য-টীকা-আধুনিক

    ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায়

    ঐতিহাসিক উপন্যাস 1857 : ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনির সংকলন। দুটি কাহিনির সংকলন এই গ্রন্থটি। ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায় [ক] ঐতিহাসিক উপন্যাস সংকলনের রচয়িতা ভূদেব মুখোপাধ্যায়।  [খ] প্রকৃতি = উপন্যাস।  [গ] ইতিহাসকে অবলম্বন করে ঐতিহাসিক কাহিনীর ওপর ভিত্তি করে আলোচ্য উপন্যাসটি রচিত।  [ঘ] কণ্টারের লেখা ঐতিহাসিক গাল-গল্প সম্মলিত ‘Romance of History’-এর কাহিনীর উপর ভিত্তি করে…

  • রামায়ণ-অনুবাদ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    কৃত্তিবাসের আবির্ভাব কাল, টীকা

    রামায়ণের অনুবাদক কৃত্তিবাসের আবির্ভাব কাল ‘কৃত্তিবাস কীর্তিবাস কবি, এ বঙ্গের অলংকার’—কৃত্তিবাস সম্পর্কে মাইকেল মধুসূদনের এই স্তুতি যথার্থ। তিনি অনুবাদ সাহিত্যের আদি কবি। কৃত্তিবাসের আত্মপরিচয় থেকে তাঁর পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী প্রভৃতির পরিচয় জানা যায়। কৃত্তিবাসী রামায়ণে তার জন্ম পরিচয় কবির পূর্বপুরুষের বাস ছিল পূর্ববঙ্গ, কিন্তু সে দেশে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি পশ্চিমবঙ্গের গঙ্গাতীরের নদীয়া জেলায়…

  • ধর্মমঙ্গল · মঙ্গলকাব্য · মধ্যযুগ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    রামাই পণ্ডিতের শূন্যপুরাণ

    রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’  রামাই পণ্ডিতের শূন্যপুরাণ-আলোচনা বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল কাব্য প্রসঙ্গে হয়ে থাকে। ‘শূন্যপুরাণ’ বিষয়ে এই পোস্টে আলোচিত হবে। বাংলা সাহিত্যের ইতিহাসে  এর মুল্য রয়েছে। শূন্যপুরাণ সমস্যা রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’-এর কাল নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। নগেন্দ্রনাথ বসু, দীনেশচন্দ্র সেন প্রমুখ গবেষকগণ শূন্যপুরাণের ভাষাকে খুব পুরানো বলে মনে করেছিলেন। রামাই পণ্ডিতকে তাঁরা দশম-একাদশ শতকের বলে…