আধুনিক-যুগ পত্র-পত্রিকা সাহিত্য-টীকা-আধুনিক

ভারতী পত্রিকা 1877

ভারতী পত্রিকা ১৮৭৭

 

আবির্ভাব

১৮৭৭ সালের জুলাই মাসে (১২৮৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসে) ‘ভারতী’ পত্রিকার প্রথম আবির্ভাব।

পরিচিতি

এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তবে এই ‘ভারতী’ পত্রিকা প্রকাশের পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা মূলত ছিল ঠাকুরবাড়ির পত্রিকা। প্রায় অর্ধশত বৎসর এই পত্রিকা চালু ছিল। ১৩৩৩ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা পর্যন্ত এই পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদকরা ছিলেন দ্বিজেন্দ্রনাথ, সরলা দেবী, রবীন্দ্রনাথ প্রভৃতি।

আরো পড়ুন--  একেই কি বলে সভ্যতা 1860, মধুসূদন দত্ত, প্রহসন

 

উদ্দেশ্য

ভারতীর এক অর্থ বাণী, আর এক অর্থ ভারতের অধিষ্ঠাত্রী দেবতা। বাণীস্থলে স্বদেশিয় ভাষার আলোচনাই আমাদের উদ্দেশ্য। বিদ্যাস্থলে বক্তব্য এই যে, বিদ্যার দুই অঙ্গ জ্ঞানোপার্জন এবং ভাবস্ফূর্তি। উভয়েরই সাধ্যানুসারে সহায়তা করা আমাদের উদ্দেশ্য।

 

বৈশিষ্ট্য/গুরুত্ব

(ক) ‘ভারতী’ পত্রিকা মূলত ঠাকুরবাড়ির সদস্যদের আত্মপ্রকাশের মাধ্যম হলেও সেকালের বহু বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্বের সাক্ষাৎ পাওয়া যায়। 

আরো পড়ুন--  গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ

(খ) ‘ভারতী’ পত্রিকায় রবীন্দ্রনাথের বহুমুখী সাহিত্য প্রতিভার প্রকাশ লক্ষ্য করা যায়। যেমন—ছোটগল্প, কবিতা, প্রবন্ধ। ‘মেঘনাদবধ কাব্য’-র সমালোচনা এই পত্রিকায় প্রকাশিত হয়। ভানুসিংহ ঠাকুরের কবিতাও এই পত্রিকায় প্রকাশিত হয়।

(গ) এই পত্রিকার সব সংখ্যায় প্রবন্ধ, কবিতা, ছোটগল্প, সংবাদ প্রভৃতি সব কিছুই প্রকাশিত হয়।

(ঘ) গদ্যরীতির বিবর্তনে এই পত্রিকার ভূমিকা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক প্রবন্ধগুলি বেশিরভাগ এই পত্রিকায় প্রকাশিত হয়।

আরো পড়ুন--  চর্যাপদ-এর টীকাকার মুনিদত্ত [টীকা]

(ঙ) গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে ‘ভারতী’ অগ্রণী ভূমিকা নিয়েছিল। বঙ্কিমচন্দ্রের সাহিত্যের সমালোচনাও করেছিল এই পত্রিকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাহায্য : দেবেশকুমার আচার্‍্য

Similar Posts

  • গদ্যের-বিকাশ

    বাংলা সাহিত্যে রামমোহন রায় 1774-1833 খ্রি.

    ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’, ‘ভারতপথিক’ ইত্যাদি অভিধায় ভূষিত হয়ে থাকেন রাজা রামমোহন রায়। ভারত ইতিহাসের নবজাগরণ পর্বের শুকতারা রামমোহন রায়ের ঐতিহাসিক গুরুত্ব বাংলা সাহিত্যের সঙ্গেও সংপৃক্ত হয়ে গেছে। বাংলা সাহিত্যে তাঁর কৃতিত্ব কতখানি সেই বিষয়ক ক্ষুদ্র একটি আলোচনা। বাংলা সাহিত্যে রামমোহন রায় 1774-1833 খ্রি. পাণ্ডিত্য, ব্যক্তিত্ব এবং কর্মক্ষমতার সার্থক সমন্বয় হয়েছে রামমোহনের চরিত্রে। সংস্কৃত, ফারসি, ইংরেজি, উর্দু ও বাংলা…

  • মঙ্গলকাব্য · মধ্যযুগ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    জাগরণ পালা, সাহিত্য টীকা

    জাগরণ পালা | সাহিত্য টীকা     সারারাত জেগে নৃত্যগীতের যে অনুষ্ঠান করা হত, মধ্যযুগের বঙ্গদেশে সাধারণত তাকেই ‘জাগরণ’ বা ‘জাগের গান’ বলা হতো। এই জাতীয় গানের মধ্যে উত্তরবঙ্গের ধামালী গান এবং ঝুমুর গানের নাম উল্লেখ করা যায়। এই গানগুলির যে অংশ গভীর রাতে না ঘুমিয়ে পড়ে ভোর পর্যন্ত গাওয়া হতো, তাকেই বলা হতো জাগরণ…

  • গদ্যের-বিকাশ · সাহিত্য-টীকা-আধুনিক

    রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937

    রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937 : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ (১৯৩৭) প্রবন্ধগ্রন্থটি তাঁর রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার এক পরিণত দলিল। আপনি প্রবন্ধটির ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষাপট অত্যন্ত নির্ভুলভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালান্তর’ 1937 : ইতিহাসের সন্ধিক্ষণে এক আধুনিক দর্শন ## গ্রন্থ পরিচয় ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘কালান্তর’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ পর্যায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ।…

  • প্রাচীনযুগ · সাহিত্য-টীকা-প্রাচীন

    চর্যাপদের রচনাকাল

    চর্যাপদ বা চর্যাগান কিংবা চর্যাগীতি হলো বাংলা ভাষার আদিতম নিদর্শন। এখন এই পদ বা গানগুলির রচনাকাল নিয়ে নানা ধোঁয়াশা থাকবে তা স্বাভাবিক। এই লেখায় চর্যাপদের রচনাকাল সম্বন্ধে সাধারণ কিছু কথা তুলে ধরা হয়েছে। চর্যাপদের রচনাকাল বা চর্যাগীতির রচনাকাল প্রাচীন বাংলাভাষার অদ্বিতীয় নিদর্শন চর্যাপদ শুধু  ভাষা এবং ধর্মের রহস্যইসূচীভেদ্য নয়, তার রচনাকালও সংশয়ান্বিত। ভাষাতত্ত্বের দুই প্রতিনিধিস্থানীয়…

  • মহাভারত অনুবাদ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

     কাশীদাসী মহাভারত 

     কাশীদাসী মহাভারত : সংস্কৃত ভাষায় রচিত মহাভারত মহাকাব্যের বাংলায় অনুবাদ করার প্রথম সফল চেষ্টা লক্ষ করা যায় কাশিরাম দাসের কাব্যে অর্থাৎ ‘ভারত পাঁচালি’তে।  কাশীদাসী মহাভারত  জীবনী কাশীরামের  নিজের দেওয়া তথ্য এবং অন্যান্য তথ্যাদি থেকে তার ব্যক্তি পরিচয় জানা যায়। কাশীরাম দাস এর জন্ম বর্ধমানের ইন্দ্রানী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে, কায়স্থ বংশে। তার পিতার নাম কমলাকান্ত। সপ্তদশ…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য টীকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সমাচার দর্পণ 1818

    সমাচার দর্পণ 1818 [১৮১৮] সমাচার দর্পণ 1818 এর প্রকাশকাল বা আবির্ভাব ১৮১৮ সালের ২৩শে মে। ‘সমাচার দর্পণ’ প্রকাশ ও বিবর্তনের একটা দীর্ঘ ইতিহাস আছে। ১৭৯৯ সালের মে মাসে লর্ড ওয়েলেসলি সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রকাশ করেন। ১৯ বছর পর ১৮১৮ সালে লর্ড হেস্টিংস এই আইনটি তুলে দেন। এই সময়ই ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়। সমাচার দর্পণ 1818…