চৈতন্য-চরিত-সাহিত্য বৈষ্ণব-সাহিত্য মধ্যযুগ

কবি লোচন দাস | পরিচয় | চৈতন্যমঙ্গল কাব্যের পরিচয়

কবি লোচনদাসের পরিচয় চৈতন্যমঙ্গল কাব্যের পরিচয় কবির প্রতিভা 


চৈতন্যমঙ্গল কাব্য 

“নদীয়া-নাগর-ভাবের” উপাসক নরহরি ঠাকুরের স্তাবক কবি লোচনদাসের কাব্যটির নাম ‘চৈতন্যমঙ্গল‘। রাগরাগিণীর স্বরঝঙ্কারে এ কাব্যের কাহিনীপট ঝঙ্কৃত। ফলে জীবনী-কাব্যের আসরে এক গীতি-আলেখ্য রচনার প্রয়াস এখানে লক্ষ্যণীয়। তাই এখানে অধ্যায় পরিচ্ছেদ অনুপস্থিত। শুধুমাত্র সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড, শেষখণ্ড নামে চারিটি খণ্ড আছে।


চৈতন্যমঙ্গল কাব্যের কোন খণ্ডে কী আছে 

সূত্রখণ্ডের বিষয় অবতারের স্বরূপ-নির্ণয়, আদিখণ্ডে আছে গয়াগমন পর্যন্ত বর্ণনা, মধ্য খণ্ডে নীলাচলে বাসুদেব সার্বভৌমের প্রতি অনুগ্রহ প্রদর্শন, শেষখণ্ডে তীর্থযাত্রার বর্ণনা, প্রতাপকদ্রের প্রতি অনুগ্রহ, মহাপ্রভুর তিরোধানে হয়েছে কাব্যের পূর্ণচ্ছেদ।

আরো পড়ুন--  কবি জয়ানন্দের পরিচয় | চৈতন্যমঙ্গল কাব্যের পরিচয়

কবি লোচনদাসের জন্মকাল জন্মস্থান 

লেখকের জন্মস্থান বর্ধমান জেলার কোগ্রাম। পিতা কমলাকর, মাতা সদানন্দী। গ্রন্থরচনার কাল সংশয়াচ্ছন্ন। আনুমানিক ১৫৬০-১৬৭০ খ্রীস্টাব্দের মধ্যে লোচনের কাব্যটি রচিত হয়েছিল।

কবিত্বশক্তি

অসংখ্য খণ্ডবিচ্ছিন্ন মুহূর্তকে, জীবনের কথাকে জীবনীরসে সমৃদ্ধ করার মধ্যে লোচনের কবিত্ব-শক্তির পরিচয় পরিলক্ষিত হয়। যেমন, নির্বাসিত কামনার বেদনায় বিরহিণী বিষ্ণুপ্রিয়ার জীবনচ্ছবি মাত্র দু‘একটি কথার মধ্য দিয়ে রেখায়িত হয়েছে :

আরো পড়ুন--  কবি কৃত্তিবাসের সময়কাল কবি কৃত্তিবাসের আত্মবিবরণ

“হলুদ বাটিতে গোরি বসিলা যতনে

হলুদ বরণ গোরাচাদে পড়ে গেলা মনে।”

তবু ইতিহাসাশ্রিত কবিতার দৃষ্টিভঙ্গী নিয়ে বিচার করলে লোচনদাসের গ্রন্থের ত্রুটি দৃষ্টি এড়ায় না। গৌড়নাগরী মতবাদকে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তাঁর ধ্রুব লক্ষ্য। তাই চৈতন্যজীবনের সার্থক ভাষ্যকার না হলেও ড. বিমানবিহারী মজুমদারের ভাষায়, 


“বৈষ্ণব ধর্মের ইতিহাসে লোচনের গ্রন্থ খুব মূল্যবান, কেননা গৌড়ীয় বৈষ্ণবধর্মের একটি শাখার উপাসনা ও ভাব-সাধনা-প্রণালীর বিশদ ও অকৃত্রিম বিবরণ ইহাতে পাওয়া যায়।”

আরো পড়ুন--  জাগরণ পালা, সাহিত্য টীকা






সাহায্য- পার্থ চট্টোপাধ্যায়

Similar Posts

  • অন্নদামঙ্গল · মঙ্গলকাব্য · মধ্যযুগ

    ভারতচন্দ্রের রচনাবলী

    ভারতচন্দ্রের রচনাবলী   বাংলা সাহিত্যে ভারতচন্দ্র রায়গুণাকর অতিপরিচিত কবি, অন্নদামঙ্গল কাব্যের একক রচয়িতা। তাঁর যেসব ভণিতা আমরা পাই তা হল—‘কবি রায়গুণাকর’, ‘দ্বিজ ভারত’, ‘ভারত ব্রাহ্মণ’ ইত্যাদি। তাঁর নামে প্রচলিত রচনাবলীর পরিচয় উল্লিখিত হল। সত্যপীরের কথা   কবির প্রথম রচনা দুটি হল সত্যপীরের পাঁচালি। একটি ত্রিপদী ছন্দে রচিত [এটির রচনাকাল জানা যায় না], অন্যটি চৌপদী ছন্দে…

  • জ্ঞানদাস

    কবি জ্ঞানদাস, 16শ শতকের কবি

    কবি জ্ঞানদাস, 16শ শতকের কবি, সাধারণ আলোচনা চৈতন্য-পরবর্তীকালের একজন সুবিখ্যাত বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস। বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস – এই চারজন কবিই প্রতিনিধি স্থানীয় কবি ও নিজ নিজ বৈশিষ্ট্যের অধিকারী। জ্ঞানদাসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তেমন কোনো আত্ম-পরিচয় তথ্য পাওয়া যায়নি। বর্ধমান জেলার কাটোয়ার নিকট কাঁদড়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে আনুমানিক ১৫৩০…

  • বিদ্যাপতি

    বাংলা সাহিত্যে বিদ্যাপতি সমস্যা, Discuss with best unique 3 points

    বাংলা সাহিত্যে বিদ্যাপতি সমস্যা ভূমিকা বাংলা সাহিত্যের বিদ্যাপতি সমস্যা কিছুটা জটিল আকার ধারণ করেছে। বিদ্যাপতির প্রতিভা লোকমহিমায় মণ্ডিত হয়েছিল। ফলে অনেক বৈষ্ণব কবি তাঁর ভণিতায় নিজেদের পর চালিয়ে দিয়েছেন। অন্যদিকে পালাগানের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কীর্তনীয়াদের দ্বারা অন্য কবির পদে বিদ্যাপতির নাম ঢুকিয়ে দেওয়া অসম্ভব কিছু নয়। বিদ্যাপতি মৈথিলী ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করেন। সমগ্র…

  • চৈতন্য-চরিত-সাহিত্য · বৈষ্ণব-সাহিত্য

    চৈতন্যচরিত সাহিত্য

    চৈতন্যচরিত-সাহিত্য ইতিহাসে দেখা যায়, অনেক সময় একটি ব্যক্তিকে কেন্দ্র করে, জাতির নবজাগরণের মাঙ্গলিক উৎসব শুরু হয়। শ্রীচৈতন্যদেব সেই ধ্রুবতারা, যাঁকে কেন্দ্র করে অনাগত কালের বিচিত্র সম্ভাবনা মূর্ত হয়ে উঠেছিল। বাঙালীর সমাজ-জীবন-সাহিত্যে তাঁর প্রভাব হয়ে উঠেছিল সুদূরপ্রসারী। তাঁকে কেন্দ্র করে যুগ-জাগৃতির যে লক্ষণ দেখা গিয়েছিল তাকে ব্যাখ্যা করেছেন একজন ঐতিহাসিক এইভাবে : “….. it was the…

  • বিদ্যাপতি

    বিদ্যাপতির জীবন ইতিহাস, Best unique 7 points

    মৈথিল কোকিল বিদ্যাপতির জীবনের নানাদিক নিয়ে এই লেখাটি প্রস্তুত করা হয়েছে। বৈষ্ণব সাহিত্যের শিরোমণি বিদ্যাপতির ব্যক্তিগত জীবনের যতখানি তথ্য এখন জানা সম্ভব তা সংক্ষেপে এখানে উল্লিখিত হল। বিদ্যাপতির জীবন ইতিহাস শুরুর কথা মিথিলার কবি হওয়া সত্ত্বেও বিদ্যাপতি বাঙালির জীবন ও সাধনার সঙ্গে গভীর আত্মীয়তার সূত্রে আবদ্ধ। বিদ্যাপতিকে বাঙালি পরম শ্রদ্ধা-সহকারে বরণ করে নিয়েছে। তাঁর কবিতাবলীর…

  • মঙ্গলকাব্য · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    বারমাস্যা বা বারমাসী

    বারমাস্যা বা বারমাসী   ‘বারমাস্যা’ বা ‘বারমাসী’ কথাটির অর্থ বারো মাস, অর্থাৎ একটা গোটা বৎসরের বিবরণ। প্রাচীন সাহিত্য বা মধ্যযুগের বাংলা কাব্যে লৌকিক কাহিনী বর্ণনায় নায়ক-নায়িকার বারো মাসের সুখ-দুঃখের বিবরণ আছে। মঙ্গলকাব্যে এটি এক বিশেষ লক্ষণ বা রীতি হয়ে উঠেছে। ‘বারমাসী’ কবিতাগুলির বৈশিষ্ট্য হল : (১) বারো মাস এবং ছয় ঋতুর আবর্তনের মধ্য দিয়ে মানবচিত্তের…