চৈতন্য-চরিত-সাহিত্য বৈষ্ণব-সাহিত্য মধ্যযুগ

কবি জয়ানন্দের পরিচয় | চৈতন্যমঙ্গল কাব্যের পরিচয়

কবি জয়ানন্দের পরিচিতি ও তাঁর কাব্য চৈতন্যমঙ্গল এর সম্পূর্ণ পরিচয়

 

কবি পরিচিতি

 

জয়ানন্দের বাসস্থান মধ্যরাঢ়ের আমাইপুরা গ্রাম। পিতা সুবুদ্ধি মিশ্র, মাতা রোদনী। নগেন্দ্রনাথ বসুর মতে, ১৫১১ বা ১৫১৩ খ্রীস্টাব্দে কবির জন্ম হয়। 

চৈতন্যমঙ্গল কাব্যের প্রাথমিক পরিচয় 

কবি জয়ানন্দ তার ‘চৈতন্যমঙ্গল‘ গ্রন্থটি গান করার উদ্দেশ্যে যেন রচনা করেছেন। ড. বিমানবিহারী মজুমদারের মতে, ১৫৬০ খ্রীস্টাব্দের নিকটবর্তী সময়ে কাব্যটি লেখা হয়। নয়টি খণ্ডে গ্রন্থটির আরম্ভ ও অবসান। ধ্রুবচরিত্র, জড়-ভরতের কথা, ইন্দ্রদুম্ন রাজার জগন্নাথ প্রতিষ্ঠার পৌরাণিক বিবরণ থাকলেও তা সংক্ষিপ্ত।

আরো পড়ুন--  কবি লোচন দাস | পরিচয় | চৈতন্যমঙ্গল কাব্যের পরিচয়

চৈতন্যমঙ্গল কাব্যে বর্ণিত কাহিনি 

তাঁর গ্রন্থের আদিখণ্ডে পৌরাণিক প্রসঙ্গ, নদীয়া খণ্ডে জন্ম বর্ণনা থেকে জগাই-মাধাই উদ্ধার, বৈরাগ্যখণ্ডে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা-উদ্ভব পর্যন্ত, সন্ন্যাসখণ্ডে সন্ন্যাসগ্রহণ ও শাস্তিপুরে অদ্বৈত গৃহে আগমন, উৎকল খণ্ডে নীলাচলে যাত্রা, প্রকাশখণ্ডে নীলাচল-মাহাত্ম্য ও চৈতন্যের নীলাচলে স্থিতি, তীর্থখণ্ডে বৃন্দাবন মথুরা ও দক্ষিণ ভারতে তীর্থভ্রমণ, বিজয়খণ্ডে মহাপ্রভুর গৌড়দেশে গমন, নিত্যানন্দ প্রভুর নীলাচল গৌড়ে স্থিতি, উত্তরখণ্ডে গ্রন্থের “অনুবাদ”, মহাপ্রভুর তিরোভাব ও ভক্তদের শোক, নিত্যানন্দ ও অদ্বৈতের দেহত্যাগের উল্লেখ আছে।

আরো পড়ুন--  গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ

গ্রন্থের সমস্ত ঘটনাগুলির মধ্যে সর্বত্র শৃঙ্খলা বিরলদৃষ্ট। জয়ানন্দের কাব্যের প্রধান দুটি বৈশিষ্ট্য— (১) কৃত্তিবাস বন্দনা, (২) চৈতন্যের দেহত্যাগ বর্ণনা। তাঁর মতে, আষাঢ় পঞ্চমীতে রথযাত্রার সময়ে চৈতন্যদেবের “ইটাল বাজিল বাম পাএ আচম্বিতে।” আর তার ফলেই টোটা গোপীনাথের মন্দিরে তাঁর জীবনাবসান ঘটে। 

বিষ্ণুপ্রিয়ার বারোমাসের বিরহবর্ণনার মধ্য দিয়ে গীতিকবিতার স্পন্দন অনুভূত হয়—

“চৈত্রে চাতক পক্ষী পিউ পিউ ডাকে

শুনিঞা যে প্রাণ করে তা কহিব কাকে।…

ও গৌরাঙ্গ প্রভু হে,

তোমার নিদারুণ হিয়া

গঙ্গাএ প্রবেশ করি মরু বিষ্ণুপ্রিয়া।”…

 

আরো পড়ুন--  শ্রীকৃষ্ণকীর্তন কাব্য পৌরাণিক প্রভাব

চৈতন্যমঙ্গল সার্থক জীবনীকাব্য কিনা

কিন্তু তবু কবিত্ব শক্তির কল্পনা বিলাস না থাকায় ও মহাপ্রভুর বহিরঙ্গে ভক্তজনের সঙ্গে নাম সঙ্কীর্তনের ছবি এখানে দুর্লভ বলে এ গ্রন্থ সার্থক জীবনীকাব্যের দাবী হতে বঞ্চিত হয়। 

 

 

 

 

 
সাহায্য – পার্থ চট্টোপাধ্যায়

Similar Posts

  • মধ্যযুগ · শ্রীকৃষ্ণকীর্তন

    শ্রীকৃষ্ণকীর্তন কাব্য পৌরাণিক প্রভাব

      কাল, কবি বা রুচি বিচারে শুধু নয়,’শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্যটির বিষয়-উৎস-ইতিহাসও সমস্যাচ্ছন্ন। পৌরাণিক’ না ‘লোকাশ্রয়ী‘ ভাবনা, জনজীবনের সঙ্গে কাব্য-বিষয়ের সংযোগ না পৌরাণিক সংস্কৃতির প্রেরণা কার অনুসরণে কবির কাব্য রচনার সূত্রপাত তা নিশ্চিতভাবে বলা যায় না।   কাব্যটির প্রধান কহিনী ভাগবত থেকে নির্বাচিত; মাঝে মাঝে ‘গীতগোবিন্দে’র কিছু কিছু পংক্তি এবং কাব্যবস্তুও গৃহীত হয়েছে। বিষ্ণুপুরাণ,হরিবংশ, ভাগবত এবং ব্রহ্মবৈবর্তপুরাণে কৃষ্ণের জন্মকাহিনী ও বাল্যলীলা এবং বিষ্ণুর…

  • মঙ্গলকাব্য · মধ্যযুগ · মনসামঙ্গল · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    বাইশা বা বাইশ কবির মনসামঙ্গল

    বাইশা বা বাইশ কবি বহুশ্রুতি এবং বহুকবির চিন্তাচর্চায় মনসামঙ্গল কাব্যধারা বিকশিত হয়ে ওঠে। তবে দৈনন্দিন পূজা ও পাঠে ঘটে জনপ্রিয়তা এবং কাব্যের কোজাগরী প্রতিষ্ঠা লাভ হয় পূর্ববঙ্গে। কাব্যটিকে ভালোবাসার জন্য স্বভাবতই ভালো লাগার উপযোগী বিভিন্ন কবির রচিত পংক্তিগুচ্ছকে একটি সঙ্কলনের মাধ্যমে গ্রথিত করে একটি সম্মেলক কাব্য বা সঙ্গীত সংকলনের অস্তিত্ব থাকা ছিল খুব স্বাভাবিক ঘটনা।…

  • মঙ্গলকাব্য · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    বারমাস্যা বা বারমাসী

    বারমাস্যা বা বারমাসী   ‘বারমাস্যা’ বা ‘বারমাসী’ কথাটির অর্থ বারো মাস, অর্থাৎ একটা গোটা বৎসরের বিবরণ। প্রাচীন সাহিত্য বা মধ্যযুগের বাংলা কাব্যে লৌকিক কাহিনী বর্ণনায় নায়ক-নায়িকার বারো মাসের সুখ-দুঃখের বিবরণ আছে। মঙ্গলকাব্যে এটি এক বিশেষ লক্ষণ বা রীতি হয়ে উঠেছে। ‘বারমাসী’ কবিতাগুলির বৈশিষ্ট্য হল : (১) বারো মাস এবং ছয় ঋতুর আবর্তনের মধ্য দিয়ে মানবচিত্তের…

  • মধ্যযুগ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ

    গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ : প্রাগাধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক কাব্য বলতে যা বোঝায়, এই কাব্য কতকটা সেইরকম। গঙ্গারামের মহারাষ্ট্রপুরাণ  চৈতন্যচরিত সাহিত্যে তথ্যাশ্রয়ী যুগ-বীক্ষণের সূচনা হয়। কাব্যের মধ্যে সমকালীন ইতিহাসের প্রতিফলন দেখা গিয়েছিল তবু তা পূর্ণরূপ নয় পদক্ষেপ, পূর্ণাঙ্গ, কাহিনীর আশ্রয়ে নয়, অনুসঙ্গী ও সহায়িকার রূপে তা স্থান পায়। সেই রূঢ় বাস্তবের তাপ ও ইতিহাসের…

  • মহাভারত অনুবাদ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

     কাশীদাসী মহাভারত 

     কাশীদাসী মহাভারত : সংস্কৃত ভাষায় রচিত মহাভারত মহাকাব্যের বাংলায় অনুবাদ করার প্রথম সফল চেষ্টা লক্ষ করা যায় কাশিরাম দাসের কাব্যে অর্থাৎ ‘ভারত পাঁচালি’তে।  কাশীদাসী মহাভারত  জীবনী কাশীরামের  নিজের দেওয়া তথ্য এবং অন্যান্য তথ্যাদি থেকে তার ব্যক্তি পরিচয় জানা যায়। কাশীরাম দাস এর জন্ম বর্ধমানের ইন্দ্রানী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে, কায়স্থ বংশে। তার পিতার নাম কমলাকান্ত। সপ্তদশ…

  • মঙ্গলকাব্য · মধ্যযুগ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    জাগরণ পালা, সাহিত্য টীকা

    জাগরণ পালা | সাহিত্য টীকা     সারারাত জেগে নৃত্যগীতের যে অনুষ্ঠান করা হত, মধ্যযুগের বঙ্গদেশে সাধারণত তাকেই ‘জাগরণ’ বা ‘জাগের গান’ বলা হতো। এই জাতীয় গানের মধ্যে উত্তরবঙ্গের ধামালী গান এবং ঝুমুর গানের নাম উল্লেখ করা যায়। এই গানগুলির যে অংশ গভীর রাতে না ঘুমিয়ে পড়ে ভোর পর্যন্ত গাওয়া হতো, তাকেই বলা হতো জাগরণ…