প্রাচীনযুগ সাহিত্য-টীকা-প্রাচীন

চর্যাপদের রচনাকাল

চর্যাপদ বা চর্যাগান কিংবা চর্যাগীতি হলো বাংলা ভাষার আদিতম নিদর্শন। এখন এই পদ বা গানগুলির রচনাকাল নিয়ে নানা ধোঁয়াশা থাকবে তা স্বাভাবিক। এই লেখায় চর্যাপদের রচনাকাল সম্বন্ধে সাধারণ কিছু কথা তুলে ধরা হয়েছে।

চর্যাপদের রচনাকাল বা চর্যাগীতির রচনাকাল

প্রাচীন বাংলাভাষার অদ্বিতীয় নিদর্শন চর্যাপদ শুধু  ভাষা এবং ধর্মের রহস্যইসূচীভেদ্য নয়, তার রচনাকালও সংশয়ান্বিত। ভাষাতত্ত্বের দুই প্রতিনিধিস্থানীয় পণ্ডিত ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ এ সম্বন্ধে ছিলেন ভিন্ন মতাবলম্বী।

ড. সুনীতিকুমারের ও ড. প্রবোধচন্দ্র বাগচী মতে, চর্যাগুলি খ্রিস্টীয় ১০ম-১২শ শতকের মধ্যে রচিত। ড. শহীদুল্লাহ এবং পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের মতে, দোহা ও চর্যার রচনাকালকে আরো দু’শ বছর পিছিয়ে দিয়ে ৮ম-১২শ শতকের অন্তর্ভূক্ত করা উচিত।

রাহুল সংকৃত্যায়ন ‘পুরাতাত্ত্বিক নিবন্ধাবলী’ গ্রন্থে দেখাতে চেয়েছেন লুইপাদ এবং সরহপাদ দুজন প্রাচীন সিদ্ধাচার্য ধর্মপালের সমসাময়িক (৭৬৯-৮০৯ খ্রিস্টাব্দ); ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘সাহিত্য পরিষৎ পত্রিকা’র আলোচনায় ভুসুকু ও কাহ্নপাদকে ৮ম শতাব্দীর অন্তর্ভুক্ত করতে প্রয়াসী।

আরো পড়ুন--  সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচনসমুচ্চয়

চর্যাপদগুলোর সংকলনের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী বলেন যে, লুইপার ‘অভিসময়বিভঙ্গ’ গ্রন্থ রচনার সময়ে প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান সাহায্য করেছিলেন। কথিত আছে,৫৮ বছর বয়সে শ্রীজ্ঞান তিব্বত যান (অর্থাৎ ১০৩৮ খ্রিস্টাব্দ)। সেক্ষেত্রে লুইপাদ ১০ম শতাব্দীর নিকটবর্তী সময়ে আবির্ভূত হওয়া যুক্তিযুক্ত। তিব্বতী কিংবদন্তী অনুসারে লুইপাদ সিদ্ধাচার্যদের আদি গুরু। সুতরাং এই সূত্র অনুসারে চর্যা রচনার প্রাচীনতম সীমা ১০ম শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত মনে করা যেতে পারে।

ড. সুনীতিকুমার তার ‘The Origin and Development of Bengali Language’ নামক গ্রন্থে এবং ড.প্রবোধচন্দ্র বাগচী তাঁর ‘Dohakosa’ গ্রন্থে চর্যার রচনা সময় ১০ম-১২শ শতাব্দীর মধ্যে মনে করেছেন। কাহ্নপাদ-গোরক্ষনাথের আনুমানিক আবির্ভাবকাল ধরে ড. সুনীতিকুমারের সিদ্ধান্ত,চর্যাণ্ডলি ঐ ৯৫০ হতে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত। তাঁর মতে, শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা মধ্যযুগীয় বাংলা ভাষার প্রথম স্তরের অন্তর্ভুক্ত;এর রচনাসীমা আনুমানিক ১৪শ শতকের শেষভাগ। চর্যার ভাষা এর অপেক্ষা দেড়শ বছর পূর্বের রচনা;অর্থাৎ ভাষাতত্ত্বের বিচারেও এর অনেক পদ ১২শ শতাব্দীতে রচিত বলে মনে হয়।

আরো পড়ুন--   কাশীদাসী মহাভারত 

অন্যান্য যুক্তি

১. কাহ্নপাদ ও গোরক্ষনাথের আবির্ভাবের আনুমানিক কাল ধরে চর্যার রচনাকালের সীমা নির্ধারণ করা অসম্ভব নয়। কেননা পণ্ডিতাচার্য শ্রীকৃষ্ণপাদ রচিত ‘হেবজ্রপঞ্জিকা যোগরত্নমালা’ নামক একটি বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থ পালবংশের শেষ রাজা গোবিন্দ পালের সময় (আনুমানিক ১১৭৯ খ্রিস্টাব্দে) রচিত হয়। সুনীতিকুমারের মতে, তিব্বতে একাধিক কাহ্নপাদের উল্লেখ সত্ত্বেও চর্যার কাহ্নপাদ এবং এই বৌদ্ধতন্ত্র গ্রন্থের পণ্ডিত আচার্য শ্রীকৃষ্ণপাদ অভিন্ন ব্যক্তি; কারণ চর্যার এক স্থলে কাহ্নপাদ ‘পণ্ডিতয়াচায়ে’ অর্থাৎ ‘পণ্ডিতাচার্য’ বলে উল্লেখিত হয়েছেন। কাহ্নপাদের কোন কোন টীকায় ‘কৃষ্ণচার্য’নামটিও পাওয়া যায়।

আরো পড়ুন--  অদ্ভুত রামায়ণ

২.  নাথ সাহিত্যে বা নাথ ধর্মের সাক্ষ্য-অনুযায়ী গোরক্ষনাথের শিষ্য হলেন জালন্ধর পাদ বা হাড়িপা এবং তাঁরই শিষ্য কানুপা বা কাহ্নপাদ।

৩.  মারাঠী গ্রন্থ ‘জ্ঞানেশ্বরী’ (আনুমানিক ১২৯০ খ্রিস্টাব্দ) হতে মনে হয়, উক্ত গ্রন্থের লেখক জ্ঞানদেব তাঁর অগ্রজ নিবৃত্তিনাথের কাছে দীক্ষালাভ করেন ১২৭৩ খ্রিস্টাব্দে। নিবৃত্তিনাথের গুরু ছিলেন গেইনীনাথ বা গোয়নীনাথ (মতান্তরে জ্ঞানীনাথ)। এই গেইনীনাথের দীক্ষা গুরু হলেন গোরক্ষনাথ। তাঁর শিষ্য জালন্ধরি পাদ, তাঁরই শিষ্য কৃষ্ণপাদ বা কাহ্নপাদ। অতএব অনুমান হয় যে, কৃষ্ণপাদের আবির্ভাবকাল সম্ভবত ১২শ শতাব্দী।

এইসব তথ্য প্রকাশের ফলে চর্যাপদের রচনাকালকে স্থূলত ১০ম—১২শ শতাব্দীর মধ্যে স্থাপন করা যেতে পারে বলে অধিকাংশ পণ্ডিত মনে করেন।


সাহায্য : পার্থ চট্টোপাধ্যায়

Similar Posts

  • মধ্যযুগ · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ

    গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ : প্রাগাধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক কাব্য বলতে যা বোঝায়, এই কাব্য কতকটা সেইরকম। গঙ্গারামের মহারাষ্ট্রপুরাণ  চৈতন্যচরিত সাহিত্যে তথ্যাশ্রয়ী যুগ-বীক্ষণের সূচনা হয়। কাব্যের মধ্যে সমকালীন ইতিহাসের প্রতিফলন দেখা গিয়েছিল তবু তা পূর্ণরূপ নয় পদক্ষেপ, পূর্ণাঙ্গ, কাহিনীর আশ্রয়ে নয়, অনুসঙ্গী ও সহায়িকার রূপে তা স্থান পায়। সেই রূঢ় বাস্তবের তাপ ও ইতিহাসের…

  • আধুনিক-যুগ · পত্র-পত্রিকা · সাহিত্য-টীকা-আধুনিক

    সবুজ পত্র 1914

    সবুজ পত্র ১৯১৪   আবির্ভাব ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ভ্রমণ শেষে রবীন্দ্রনাথের আশাবাদী-কল্যাণবাদী মন যুদ্ধের মধ্যেই প্রত্যাশা করেছিলেন শুভ প্রভাতের সম্ভাবনা। যুদ্ধ তাঁর কাছে জড়তা ও অশুভ অন্ধকার থেকে মুক্তির বার্তা নিয়ে এসেছিল। রবীন্দ্রনাথ ইউরোপ-আমেরিকা ভ্রমণপর্বে ‘গীতাগুলি’র (১৯১০ খ্রিঃ) বাণী ও ভারতীয় অধ্যাত্মবাদের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই রবীন্দ্রনাথ তাঁর ‘সাধনা’ প্রকাশের মতোই প্রমথ…

  • চর্যাপদ · প্রাচীনযুগ · সাহিত্য-টীকা-প্রাচীন

    চর্যাপদ-এর টীকাকার মুনিদত্ত [টীকা]

    চর্যাপদ-এর টীকাকার মুনিদত্ত ১৯১৬ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে নেপালে প্রাপ্ত চর্যাগীতিসহ মোট চারখানি পুথি “হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে প্রকাশ করেন। চর্যাগীতিকারের সঙ্গে তার সংস্কৃত টীকাও ছিল। কিন্তু পুথিটির কয়েকটি পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ায় টীকাকারের নাম পাওয়া যায়নি। পরে ড. প্রবোধচন্দ্র বাগচী ঐ একই সংকলনের তিব্বতী…

  • সাহিত্য-টীকা-মধ্যযুগ · অন্নদামঙ্গল · মঙ্গলকাব্য · সাহিত্য টীকা

    অন্নদামঙ্গল ১৭৫১ খ্রি.

    অন্নদামঙ্গল ১৭৫১ খ্রি. কবি = রায়গুণাকর ভারতচন্দ্র। প্রকৃতি = মঙ্গলকাব্য বিষয়ক গ্রন্থ। বিভাগ = অন্নদামঙ্গলের কাহিনি তিন খণ্ডে বিভক্ত-(১) অন্নদামঙ্গল বা পৌরাণিক লৌকিক অংশ, (খ) অন্নপূর্ণা বা মানসিংহ, (গ) কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। প্রথম খন্ডে হরপার্বতী, ব্যাসদেব, হরিহোড় বা ভবানন্দের সঙ্গে অন্নদার দেবমাহাত্ম্যমূলক কাহিনি। দ্বিতীয় খণ্ডে ভবানন্দ-মানসিংহ এবং প্রতাপাদিত্যের ঐতিহাসিক কাহিনি বর্ণিত হয়েছে এবং তৃতীয় খণ্ডে…

  • মঙ্গলকাব্য · মধ্যযুগ · মনসামঙ্গল · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    বাইশা বা বাইশ কবির মনসামঙ্গল

    বাইশা বা বাইশ কবি বহুশ্রুতি এবং বহুকবির চিন্তাচর্চায় মনসামঙ্গল কাব্যধারা বিকশিত হয়ে ওঠে। তবে দৈনন্দিন পূজা ও পাঠে ঘটে জনপ্রিয়তা এবং কাব্যের কোজাগরী প্রতিষ্ঠা লাভ হয় পূর্ববঙ্গে। কাব্যটিকে ভালোবাসার জন্য স্বভাবতই ভালো লাগার উপযোগী বিভিন্ন কবির রচিত পংক্তিগুচ্ছকে একটি সঙ্কলনের মাধ্যমে গ্রথিত করে একটি সম্মেলক কাব্য বা সঙ্গীত সংকলনের অস্তিত্ব থাকা ছিল খুব স্বাভাবিক ঘটনা।…

  • অন্যান্য-বৈষ্ণবসাহিত্য · সাহিত্য-টীকা-মধ্যযুগ

    ভক্তিরসামৃতসিন্ধু, শ্রীরূপ গোস্বামী

    ভক্তিরসামৃতসিন্ধু   শ্রীচৈতন্যের স্নেহধন্য শ্রীরূপ গোস্বামী (হুসেন শাহের কর্মচারী দবীর খাস)-র বৈষ্ণব রসশাস্ত্র সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ হল ‘ভক্তিরসামৃতসিন্ধু’। এই গ্রন্থ প্রমাণ করে, শ্রীরূপ ছিলেন একজন বিশিষ্ট কবি ও রসশাস্ত্রের বোদ্ধা। তাঁর এই গ্রন্থের দ্বারা বৈষ্ণব সমাজ তো বটেই, সেইসঙ্গে সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীর বৈষ্ণব পদকর্তারা প্রভাবিত হয়েছিলেন। জীব গোস্বামী এই গ্রন্থের টীকা রচনা করে নাম দেন ‘দুর্গমসঙ্গমণি’।…